ঢাকা 11:02 am, Saturday, 6 June 2026
শিরোনাম :
বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ নাশকতার অর্থ যোগানদাতা হিসেবে আলোচনায় আ.লীগ নেতা আব্দুল খালেক ১০ টাকা চাঁদা না দেয়ায় সোনারগাঁয়ে লাইনম্যানের পিটুনিতে অটোচালক নিহত নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব সম্পন্ন বটতলা মাষ্টার বাড়ীর গোষ্ঠী সম্প্রদায়কে মজবুত করতে একাত্মতা ঘোষণা। জাপান প্রবাসী ইমরুল কায়েস ইমনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বন্দর উপজেলার বিএনপির শতাধিক নেতৃবৃন্দের আগমন। লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু: উৎসবমুখর পরিবেশে লাখো পুণ্যার্থীর ঢল ২৫ মার্চ ২০২৬ পঞ্চবটি বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি তিন শাসনামলের বাংলাদেশ: অর্থনৈতিক উত্থান-পতন ও সংস্কার
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”
হাইওয়েতে মালবাহী ট্রাকের ভিড়ে ওঁত পেতে ছিল ডাকাত দল; প্রবাসী ও চালক ছুরিকাহত

বিমানবন্দরে যাওয়ার পথে সোনারগাঁয়ে বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, সময় চক্র অনলাইন:

বিমানবন্দরে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির কবলে পড়েছেন এক বিদেশগামী যাত্রী। গত বুধবার ভোরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার মারিখালী সেতুর ওপর এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রিস প্রবাসী যাত্রী ও তাঁর গাড়িচালককে ছুরিকাঘাত করে আহত করেছে ডাকাত দল।

আহতরা হলেন—গ্রিস প্রবাসী এনামুল হক (৪৯) এবং গাড়িচালক আবু মুসা।

পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে একটি প্রাইভেটকারে করে প্রবাসী এনামুল হক ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাঁদের গাড়িটি মারিখালী সেতুর ওপর পৌঁছালে সামনে কয়েকটি মালবাহী ট্রাক ধীরগতিতে চলতে থাকায় গাড়িটি সাময়িকভাবে থেমে যায়।

ঠিক ওই সুযোগে, ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে গাড়িটিকে ঘিরে ফেলে। তারা গাড়ির গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে প্রবাসী ও চালককে অস্ত্রের মুখে জিম্মি করে।

ডাকাতেরা এনামুল হক ও আবু মুসার কাছ থেকে নাগরিকত্ব কার্ড, নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকালে বাধা দেওয়ায় ডাকাতেরা তাঁদের ছুরিকাঘাত করে আহত করে।

ডাকাতির ঘটনার পর কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে এসে আহত দুজনকে উদ্ধার করে। পরে তাঁদের মদনপুরের আল বারাকা ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত প্রবাসী এনামুল হক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। চালক আবু মুসার বাড়ি দেবীদ্বার উপজেলায়।

এই ঘটনায় প্রবাসী এনামুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনার বিষয়ে একটি জিডি নেওয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ছায়া তদন্তও চলছে।”

বিমানবন্দরে যাতায়াতের পথে হাইওয়েতে ভোররাতে এমন ডাকাতির ঘটনায় যাত্রী ও পরিবহন চালকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

হাইওয়েতে মালবাহী ট্রাকের ভিড়ে ওঁত পেতে ছিল ডাকাত দল; প্রবাসী ও চালক ছুরিকাহত

বিমানবন্দরে যাওয়ার পথে সোনারগাঁয়ে বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি

Update Time : 10 October 2025, 5:07