ঢাকা 1:56 am, Saturday, 30 May 2026
শিরোনাম :
একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ নাশকতার অর্থ যোগানদাতা হিসেবে আলোচনায় আ.লীগ নেতা আব্দুল খালেক ১০ টাকা চাঁদা না দেয়ায় সোনারগাঁয়ে লাইনম্যানের পিটুনিতে অটোচালক নিহত নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব সম্পন্ন বটতলা মাষ্টার বাড়ীর গোষ্ঠী সম্প্রদায়কে মজবুত করতে একাত্মতা ঘোষণা। জাপান প্রবাসী ইমরুল কায়েস ইমনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বন্দর উপজেলার বিএনপির শতাধিক নেতৃবৃন্দের আগমন। লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু: উৎসবমুখর পরিবেশে লাখো পুণ্যার্থীর ঢল ২৫ মার্চ ২০২৬ পঞ্চবটি বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি তিন শাসনামলের বাংলাদেশ: অর্থনৈতিক উত্থান-পতন ও সংস্কার বাংলাদেশের অভ্যুদয়: একটি জাতিরাষ্ট্রের মহাকাব্য ও ইতিহাসের কালরেখা
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

নাশকতার অর্থ যোগানদাতা হিসেবে আলোচনায় আ.লীগ নেতা আব্দুল খালেক

পলাতক ডাঃ আবু জাফর বিরুর অনুসারীদের তৎপরতা নিয়ে উদ্বেগ, এশিয়ান হাইওয়েতে বিক্ষোভ মিছিল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও একাধিক মামলার আসামি হিসেবে পলাতক থাকা ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর অনুসারীদের সাম্প্রতিক তৎপরতা নিয়ে সোনারগাঁজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পলাতক নেতাদের নির্দেশনায় তাদের ঘনিষ্ঠ সহযোগীরা মাঠে সক্রিয় হয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে।
সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এশিয়ান হাইওয়ে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ও শোডাউনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মিছিলটিতে ডাঃ আবু জাফর বিরুর অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন নেতাকর্মী সক্রিয়ভাবে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয়ভাবে আলোচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক। স্থানীয়দের অভিযোগ, নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা হিসেবেও তার নাম এলাকায় আলোচিত হচ্ছে। এছাড়াও আবু তালেব চৌধুরী, আবু হোসেন চৌধুরী, কামাল দেওয়ান, আব্দুল আলিম ও আবু হায়দার লিটনের নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে ডাঃ আবু জাফর বিরুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এসব নেতাকর্মী পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, যা সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি করেছে। সচেতন মহলের আশঙ্কা, এ ধরনের কর্মকাণ্ড এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিতে পারে।
উল্লেখ্য, সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ মে) তালতলা তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
তবে স্থানীয়ভাবে আলোচিত ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, আব্দুল খালেক, আবু হায়দার লিটন, আবু তালেব চৌধুরী, আবু হোসেন চৌধুরী, কামাল দেওয়ান ও আব্দুল আলিমের নাম মামলায় অন্তর্ভুক্ত হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিয়েও স্থানীয় মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামি ও যারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আরো পড়ুন :  একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ

নাশকতার অর্থ যোগানদাতা হিসেবে আলোচনায় আ.লীগ নেতা আব্দুল খালেক

Update Time : 25 May 2026, 9:54