ঢাকা 2:43 am, Saturday, 30 May 2026
শিরোনাম :
একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ নাশকতার অর্থ যোগানদাতা হিসেবে আলোচনায় আ.লীগ নেতা আব্দুল খালেক ১০ টাকা চাঁদা না দেয়ায় সোনারগাঁয়ে লাইনম্যানের পিটুনিতে অটোচালক নিহত নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব সম্পন্ন বটতলা মাষ্টার বাড়ীর গোষ্ঠী সম্প্রদায়কে মজবুত করতে একাত্মতা ঘোষণা। জাপান প্রবাসী ইমরুল কায়েস ইমনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বন্দর উপজেলার বিএনপির শতাধিক নেতৃবৃন্দের আগমন। লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু: উৎসবমুখর পরিবেশে লাখো পুণ্যার্থীর ঢল ২৫ মার্চ ২০২৬ পঞ্চবটি বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি তিন শাসনামলের বাংলাদেশ: অর্থনৈতিক উত্থান-পতন ও সংস্কার বাংলাদেশের অভ্যুদয়: একটি জাতিরাষ্ট্রের মহাকাব্য ও ইতিহাসের কালরেখা
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড; কাজ করছে বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা, হতাহতের খবর নেই
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট বর্তমানে কাজ করছে।
শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ভেতরের ৮ নম্বর গেটের কাছে অবস্থিত স্কাই ক্যাপিটালের অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগে। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ২৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত আছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কার্গো সেকশনে আগুন নেভানোর কাজে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট সম্মিলিতভাবে অংশ নিচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরও জানায়, সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে এবং জানিয়েছে যে, প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

আরো পড়ুন :  একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট

Update Time : 18 October 2025, 8:52

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড; কাজ করছে বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা, হতাহতের খবর নেই
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট বর্তমানে কাজ করছে।
শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ভেতরের ৮ নম্বর গেটের কাছে অবস্থিত স্কাই ক্যাপিটালের অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগে। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ২৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত আছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কার্গো সেকশনে আগুন নেভানোর কাজে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট সম্মিলিতভাবে অংশ নিচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরও জানায়, সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে এবং জানিয়েছে যে, প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

আরো পড়ুন :  নাশকতার অর্থ যোগানদাতা হিসেবে আলোচনায় আ.লীগ নেতা আব্দুল খালেক