ঢাকা 5:17 am, Saturday, 30 May 2026
শিরোনাম :
একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ নাশকতার অর্থ যোগানদাতা হিসেবে আলোচনায় আ.লীগ নেতা আব্দুল খালেক ১০ টাকা চাঁদা না দেয়ায় সোনারগাঁয়ে লাইনম্যানের পিটুনিতে অটোচালক নিহত নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব সম্পন্ন বটতলা মাষ্টার বাড়ীর গোষ্ঠী সম্প্রদায়কে মজবুত করতে একাত্মতা ঘোষণা। জাপান প্রবাসী ইমরুল কায়েস ইমনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বন্দর উপজেলার বিএনপির শতাধিক নেতৃবৃন্দের আগমন। লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু: উৎসবমুখর পরিবেশে লাখো পুণ্যার্থীর ঢল ২৫ মার্চ ২০২৬ পঞ্চবটি বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি তিন শাসনামলের বাংলাদেশ: অর্থনৈতিক উত্থান-পতন ও সংস্কার বাংলাদেশের অভ্যুদয়: একটি জাতিরাষ্ট্রের মহাকাব্য ও ইতিহাসের কালরেখা
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বৃদ্ধের জমির দখল চেষ্টা, সোনারগাঁয়ে উত্তেজনা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার অনন্তমুহা এলাকায় আদালতের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক বৃদ্ধের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম (৭৮) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ০২ অক্টোবর ২০২৫, সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে একই এলাকার জহিরুল (৫০), আল-আমিন নাহিদ (৩০) ও আরও ৫/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি নজরুল ইসলামের বসতভূমিতে প্রবেশ করে টিনের ঘর নির্মাণের চেষ্টা চালায়।

ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। এ বিষয়ে আদালতে পিটিশন মামলা দায়েরের প্রেক্ষিতে আদালত উক্ত সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা (ইনজাংশন) জারি করেন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে এসে জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করে। বাধা দিলে তাঁকে লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে হামলার চেষ্টা করা হয় এবং “বাধা দিলে মেরে ফেলবে” বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।

ঘটনাস্থলে তোলা এক ছবিতে এক ব্যক্তিকে হাতে ধারালো বস্তু (দেশীয় অস্ত্র) নিয়ে জমিতে অবস্থান করতে দেখা যায়। স্থানীয়দের মতে, অভিযুক্তরা প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এলাকায় দখলবাজি করে আসায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল চেষ্টার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বৃদ্ধের জমির দখল চেষ্টা, সোনারগাঁয়ে উত্তেজনা

Update Time : 11 October 2025, 9:17