ঢাকা 8:09 am, Wednesday, 29 July 2026
শিরোনাম :
মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পুলিশের নাকের ডগায় চলতো মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ সদরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ; যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শণ করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বন্দরে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, এসআই ক্লোজড বন্দরের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত মদনপুরে এস এম আল আমিনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও তবারক বিতরণ। বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

সোনারগাঁয়ে একই ওড়নায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দারোগোল্লা গ্রামে এক মর্মান্তিক ঘটনায় একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় সাব্বির হোসেন (২২) ও তাঁর স্ত্রী সিনথিয়া আক্তার (২০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাব্বির ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দ্বন্দ্বের জের ধরেই তাঁরা আত্মহত্যা করেছেন। রাতে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় দু’জনের মরদেহ উদ্ধার করে। এই দম্পতির সাফরান হাসান নূর নামের ৩ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—দীর্ঘদিনের দাম্পত্য দ্বন্দ্বই কি এই ট্র্যাজেডির কারণ, নাকি অন্য কোনো রহস্য এর পেছনে লুকিয়ে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সোনারগাঁয়ে একই ওড়নায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া

Update Time : 11 October 2025, 9:22