ঢাকা 8:45 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
বটতলা মাষ্টার বাড়ীর গোষ্ঠী সম্প্রদায়কে মজবুত করতে একাত্মতা ঘোষণা। জাপান প্রবাসী ইমরুল কায়েস ইমনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বন্দর উপজেলার বিএনপির শতাধিক নেতৃবৃন্দের আগমন। লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু: উৎসবমুখর পরিবেশে লাখো পুণ্যার্থীর ঢল ২৫ মার্চ ২০২৬ পঞ্চবটি বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি তিন শাসনামলের বাংলাদেশ: অর্থনৈতিক উত্থান-পতন ও সংস্কার বাংলাদেশের অভ্যুদয়: একটি জাতিরাষ্ট্রের মহাকাব্য ও ইতিহাসের কালরেখা চেনা দুর্গে চেনা সেনাপতি: নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের রাজকীয় প্রত্যাবর্তন নতুন যুগে বাংলাদেশ: জনরায়ে বিএনপির নিরঙ্কুশ জয়, নেতৃত্বে তারেক রহমান মুছাপুরে ধানের শীষের গণসংযোগে ২নং ওয়ার্ডের জনগণ মুছাপুর ২নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী ক্যাম্প উদ্ভোদন
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

সোনারগাঁয়ে ইউপি সদস্যের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন

সোনারগাঁ উপজেলায় একটি কুচক্রী মহল, জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁয়ের উদ্ধবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য মো. নাসির উদ্দিন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী সখিনা বেগম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য নাসিরউদ্দিন দাবি করেন,উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় ১৬-১৭ বছর আগে আলো সমিতি নামের একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠে। ওই আর্থিক প্রতিষ্ঠানে সাধারণ মানুষ ঋণ গ্রহন,সঞ্চয়সহ আর্থিক লেনদেন করেন। বিগত ১৫ বছর লেনদেন নিয়ে কোন প্রকার অভিযোগ ছিল না। হঠাৎ করে আলো সমিতির কর্মকর্তারা কার্যালয়টি বন্ধ করে দেয়।ফারুকুল ইসলাম শাহিন,ইমরান হোসেন মুকুল ও কামাল হোসেন সমিতি বন্ধ করে আত্মগোপনে চলে যায়। সমিতি বন্ধ হওয়ার পর সেখানে গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থ না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েন। হতাশাগ্রস্থ গ্রাহকরা জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের কাছে তাদের টাকা আদায়ে সহযোগীতা কামনা করেন। এক পর্যায়ে তিনি গ্রাহকদের সঙ্গে সভা করে অর্থ আদায়ের জন্য একটি কমিটি করে সমিতির তিন মালিকের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চালিয়ে যান। সম্প্রতি একটি কুচক্রী মহল,সমিতির কর্মকর্তা এমরান হোসেন মুকুল এর ভাই হওয়ায় ইউপি সদস্য নাসিরউদ্দিনকে জড়িয়ে অপপ্রচার শুরু করে। গত ৫ ডিসেম্বর শুক্রবার সকালে ইউপি সদস্যের বাড়িতে গিয়ে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে মানুষ জড়ো করে মব সৃষ্টি করে,রানা নামের এক ব্যক্তি একটি ফেসবুক পেইজে লাইভ করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ইউপি সদস্য সমিতির টাকা আত্মসাত করে পালিয়েছে বলে অপপ্রচার করে। এতে তিনিসহ তার পরিবার সমাজের কাছে সম্মান ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন,তারা ১০ ভাই এক বোন। তার ছোট ভাই মুকুল অপরাধী হলে তার বিচার হবে। কিন্তু এ সমিতির সাথে ছোট ভাই মুকুলের সম্পৃক্ততা থাকলেও আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে কেনো মিথ্যে বানোয়াট অপপ্রচার করা হবে। অসহায় মানুষের টাকা ফিরে পাওয়ার জন্য নাসিরও সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি পাওনাদার গ্রাহকের পক্ষে আছেন ও থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। ইউপি সদস্য নাসিরউদ্দিনের স্ত্রী সখিনা বেগম জানান, তার বাড়িতে ফেসবুক লাইভ করার কারনে তার মেয়ে আতংকিত হয়ে শ্বাসকষ্টে ভুগেন। এসব অপপ্রচারের কারনে তার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বটতলা মাষ্টার বাড়ীর গোষ্ঠী সম্প্রদায়কে মজবুত করতে একাত্মতা ঘোষণা।

সোনারগাঁয়ে ইউপি সদস্যের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন

Update Time : 11 December 2025, 3:00