ঢাকা 4:41 pm, Sunday, 13 September 2026
শিরোনাম :
মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পুলিশের নাকের ডগায় চলতো মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ সদরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ; যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শণ করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বন্দরে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, এসআই ক্লোজড বন্দরের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত মদনপুরে এস এম আল আমিনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও তবারক বিতরণ। বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে তৎপরতার অভিযোগ
বিজ্ঞাপন :
Welcome To Our Website 📰 সময় চক্র | 🌐 www.somoychokra.com প্রিয় পাঠক ও বিজ্ঞাপনদাতা, সাম্প্রতিক সময়ে সময় চক্র-এর নামে কিছু ভুয়া খবর, ফেক পেজ ও প্রতারণামূলক লেনদেনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। 🔹 সময় চক্রের সকল সংবাদ ও কার্যক্রম পরিচালিত হয় শুধুমাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে — 🌐 ওয়েবসাইট: www.somoychokra.com 📘 ফেসবুক পেজ: সময় চক্র (Somoy Chokra) ▶️ ইউটিউব চ্যানেল: Somoy Chokra 📧 ইমেইল: somoychokra@gmail.com 🔸 টাকা বা বিজ্ঞাপন সংক্রান্ত কোনো লেনদেন কেবল সময় চক্র-এর অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে করা লেনদেনের দায়ভার সময় চক্র নেবে না। ⚠️ ভুয়া খবর প্রচার ও প্রতারণামূলক কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। — ✍️ সময় চক্র টিম “সত্য সংবাদে অটল, সময়ের সাথে সময় চক্র।”

সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রুবেল মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ ও র‍্যাব-১৪ এর যৌথ টিমের এই অভিযানের তথ্য বুধবার দুপুরে র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত রুবেল মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামে।

র‍্যাব জানায়, নির্যাতিতার স্বামী ২০০৮ সালে মারা যান। ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল মিয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রুবেল বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নারীটির কাছ থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা নেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ঘটনার ধারাবাহিকতায় ১২ অক্টোবর রাতে নিজের শয়নকক্ষে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে রুবেল মিয়া। পরদিন রাতে আবারও ফিরে এসে হুমকি দেন। ১৩ অক্টোবর সকালে স্থানীয়রা নারীটিকে উদ্ধার করেন।

মামলার পরপরই র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের সরিষাবাড়ী এলাকা থেকে রুবেল মিয়াকে গ্রেফতার করে। তিনি বর্তমানে জামালপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরিত।

ঘটনা নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান বলেন, রুবেল মিয়া গ্রেফতারে মামলা দ্রুত অগ্রগতিতে এসেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Update Time : 15 October 2025, 11:38